ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

নান্দাইলে আওয়ামীলীগ,ছাত্রলীগ ও যুবলীগের ৮৮ জনের বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৮:৪৫ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নান্দাইল মডেল থানা পুলিশের এসআই মো. আবদুল হামিদ মিয়া মামলার বাদী হয়ে গত বুধবার (১৮ জুন)নান্দাইল মডেল থানায় মামলাটি রুজু করেন।

 মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউপি চেয়ারম্যানের নাম রয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত সাত নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়,গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ  অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।বাকি অভিযুক্তরা পালিয়ে যান।

 

মামলায় আসামি তিন ইউপি চেয়ারম্যান হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর