ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

ছাতু খেয়ে প্রাণ গেল শিশুর


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামে ছাতু খেয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয় এবং একই পরিবারের আরও দুইজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া।


রোববার (২২ জুন) সকালে এ ঘটনাটি ঘটে, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামে। মৃত শিশু তানহা মনি আব্দুস সালাম ও সালমা খাতুন দম্প‌তির  মেয়ে। গুরুতর অসুস্থ নুরজাহান বেগম ওই গ্রামেরই মৃত নূর শেখের মেয়ে এবং তানহার ফুফু। অপরদিকে মিথিলা খাতুন নূরজাহানের বোনের মেয়ে, সে সিরাজগঞ্জ সদর উপজেলার পাকপাড়া গ্রামের বাসিন্দা।

 তিনি বর্তমানে নানাবাড়ি বৈলগাছী গ্রামে থেকে পড়ালেখা করছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরজাহান বেগম (৪০), তার ভাগনি মিথিলা খাতুন (১২) এবং ভাইয়ের কন্যা শিশু তানহা মনি (২) সকালের নাশতায় ছাতু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি, মাথা ঘোরা ও অচেতনতার উপসর্গ দেখা দিলে স্থানীয়রা দ্রুত তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথেই তানহা মনি মারা যায়।


অবস্থার অবনতি হওয়ায় নুরজাহান ও মিথিলাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের প্রাথমিক ধারণা, ছাতুর মধ্যে বিষক্রিয়াজনিত কোনো পদার্থ মিশে গিয়েছিল।

জানা গেছে, ছাতুগুলো কোরবানির ঈদের তিন দিন আগে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির সামনে ভ্যানে করে বিক্রি করছিল তার কাছ থেকে কেনা হয়।বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া বলেন, বিষাক্ত ছাতু খেয়ে একজন শিশু মারা গেছে এবং তার ফুফু ও চাচাতো বোন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর