ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

নান্দাইল পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ২৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নান্দাইল পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বাজেট। এসময় তিনি নান্দাইল পৌরসভার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চান।


পৌর প্রশাসক মো.ফয়জুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রহমান,হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান,আলম ফরাজী,এনামুল হক বাবুল,শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম,রমিজ উদ্দিন,বাবলী দাস প্রমুখ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভা কার্যালয়ের শহর সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর