ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তাজিম মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের দন্ত্য চিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর খোকনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার পাশেই প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি।

 

তাজিমের বাবা সৈয়দ সোলায়মান বলেন, ‘সন্ধ্যায় বাসার পাশেই প্রাইভেটের বকেয়া পাঁচ হাজার টাকা নিয়ে বের হয় তাজিম। পরে আর বাসায় ফেরেনি। প্রথমে তার খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে দেওয়া নম্বরে একাধিক ব্যক্তি কল করে তাজিমকে ফিরিয়ে দেওয়ার শর্তে টাকা চেয়েছে। তবে তাজিম পরিবারের অন্য সবার নম্বর জানে। সেগুলোতে এখনো কোনো কল আসেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ তিনি বলেন, আত্মীয়স্বজনদের বাসায় খবর নেওয়া হয়েছে। তাদের কারও বাড়িতেও যায়নি তাজিম।

 

এদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাজিম বাসা থেকে বের হয়ে আর প্রাইভেট শিক্ষকের কাছে যায়নি। পরিচিত একজনের অটোরিকশা দিয়ে সিএনজি স্টেশনে গিয়ে তারপর নেত্রকোণা গিয়েছে। তারপর হয়তো পরিচিত কারও কাছে গিয়েছে। যে অটোরিকশাচালক তাজিমকে নেত্রকোণার সিএনজিতে তুলে দিয়েছিল তাকে থানায় ডেকে আনা হয়েছিল। সেই চালকই এসব তথ্য জানিয়েছে। তাজিম ওই চালককে বলেছিল, সে নেত্রকোণায় এক আত্মীয়র বাসায় যাচ্ছে। ওসি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাজিমকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর