ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় গ্রেপ্তার হয়েছেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোনার ডিবি ও মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রশান্ত কুমার রায় গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গত ২০ জুন সকালে তিনি হঠাৎ নেত্রকোনা শহরে এসে ২০-২৫ জন দলীয় নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিল করেন। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আবার আত্মগোপনে চলে যান। ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত’ ওই দলটির মিছিলের পর প্রশান্ত কুমার রায়কে গ্রেফতারের দাবিতে বিএনপি ও জামায়েতসহ কয়েকটি রাজনৈতিক দল জেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এছাড়া তার বাসায়ও হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের পর নেত্রকোনা মডেল থানায় দায়ের করা অন্তত অর্ধ ডজন মামলার আসামী প্রশান্তকে সোমবার দুপুরে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর