ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মোহনগঞ্জে গাঁজাসহ চার যুবককে আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে  (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের শিয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ.কাদের।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর