ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশীকে ঠেলে পাঠাল বিএসএফ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত সংলগ্ন আড়াপা এলাকা দিয়ে ফের ২১ জন বাংলাদেশীকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন করেছে) ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ২১ জনের মধ্যে ১৯ জন হিজড়া (তৃতীয় লিঙ্গ), আর দুজন পুরুষ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের পুশইন করা হয়। এরপর বিজিব সদস্যরা তাদের আটক করেন। বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজয়পুর ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা জানান, বিজয়পুর এলাকার সীমান্ত পিলার নং ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া দিয়ে ওই ২১ বাংলাদেশীকে পুশইন করা হয়। এ সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা দেখতে পেয়ে তাদের আটক করে স্থানীয় জেলা পরিষদ বাংলোতে নিয়ে যান। আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায়।

 

আটক ব্যক্তিরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তারা কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন। গত কয়েকদিনে দিল্লির পুলিশ তাদের ধরে নিয়ে একত্রিত করে। এরপর বুধবার দিল্লি থেকে বিমানে করে প্রথমে আসামে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। জিজ্ঞাবাদ ও পরিচয় সনাক্তের পর বৃহস্পতিবার বিকেলে আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্গাপুর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হবে। শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর