ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:৩৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামের এক বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা, মুঠোফোন এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছে, লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী গ্রামের যুবদল নেতা হানিফ ও বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তার নিজ গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হয়।

জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা কয়েক দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম খোকন ও তার স্ত্রী বিউটি আক্তারের হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি মুঠোফোন, ট্রাঙ্ক থেকে নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণের তৈরি হাতের বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর শহিদুলকে তার স্বজনরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ব্যাপারে শহিদুল ইসলাম খোকন বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই হানিফ ও তার সঙ্গী আল আমিনকে আটক করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুজনকে আটক করার কথা স্বীকার করেছেন।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর