ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

নান্দাইলে এসএসসি পরীক্ষায় যমজ বোনের জিপিএ -৫ অর্জন


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যমজ দুই বোন নওশিন নাহার ঐশি ও নওরীন নাহার শশী দুজনই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দুজনই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। উপজেলার মুশল্লী ইউনিয়নের পালাহার গ্রামের বাসিন্দা মো. আব্দুল হান্নান ও কামরুন্নাহার বেগম দম্পতির মেয়ে তারা। চার বোনের মধ্যে তারা বড়।

 

প্রাপ্ত ফলাফলের মধ্যে ১৩০০ নাম্বারের মধ্যে ঐশি পেয়েছে ১২১০ ও শশী পেয়েছে ১২১৫। যমজ দুই বোনের এমন ঈর্ষনীয় সাফল্যে পিতামাতা,শিক্ষক,সহপাঠী ও এলাকাবাসী সবাই খুশি। বাবা আব্দুল হান্নান স্থানীয় মুশল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দুই মেয়েকে তার বিদ্যালয়ে পড়িয়েছেন। এরপর নান্দাইল সদরের পাইলট বালিকা বিদ্যালয়ে ভর্তি করান।

 

ঐশি ও শশী জানায়,খুবই খুশি লাগছে আমাদের।আমরা রুটিন মাফিক পড়াশোনা করেছি। কখনো পড়াশোনায় ফাঁকি দেইনি। পড়াশোনার বিষয়ে তারা শিক্ষকের সহযোগীতা পেয়েছেন।  ভবিষ্যতে তাদের চিকিৎসক হওয়ার ইচ্ছা।  তারা জানান পরীক্ষায় ভালো করতে হলে পড়তে হবে, এটাই মূল কথা।

 

তাদের বাবা আব্দুল হান্নান বলেন, আমার যমজ দুই মেয়েই খুবই মেধাবী। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দুইটি মেয়ে সামনের দিকে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি। 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক জানান,দুই বোন ছিল মেধাবী।তাদের সাফল্যে আমরা গর্বিত। তিনি জানান,তারা পড়াশোনায় খুব মনোযোগী ছিল। যমজ দুই বোনকে লেখাপড়ায় যতটুকু পেরেছেন, তারা সহযোগিতা করেছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর