ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দশমিনায় ডেভিল হান্টে গ্রেফতার ১


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্ডের অভিযানে মোঃ ইদ্রিস আহম্মেদ ভূইয়া (৭০)নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।  শনিবার ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের  বড় গোপালদী  বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে  রয়েছে।

 থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল  চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পরবর্তীতে এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দশমিনা থানায় দশমিনা - গলাচিপার সাবেক এমপি ও দলটির ৪৮ নেতাকর্মী সহ অর্ধ শতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন

পরে এই ঘটনায় ১৮ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে ওই ইউনিয়নের বড় গোপালদী বাজারের  বাজার মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইদ্রিস আহম্মেদ ভূইয়াকে গ্রেফতার করেন করা হয়। দশমিনা থানার (ওসি) আবদুল আলিম জানান,  অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে ইদ্রিস আহম্মেদ ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে,বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর