ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তপক অর্পন ও দোয়া মোনাজাত


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ছাত্রদল ও পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আবুল বশারের নেতৃত্বে পুস্পস্তবক করা হয়। বাদ জহুর শহীত জিহাদের বাবা পরিবারিক ভাবে কোরনখতম ও দোয়া মিলাদেও আয়োজন করেন নিজ বসত ঘরে।

নিহত শহীদ জিহাদ পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মোল্লাল ছোট ছেলে এবং ঢাকা কাজী নজরুল ইসলাম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। গত বছর ১৯ জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে ঢাকার কাজী নজরুর কলেজের মেধাবি ছাত্র যাত্রাবাড়ি ব্রিজে মিছে গুলিবিদ্ব হয়ে অসুস্থ হয়ে পরলে সহপাঠিরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

পরে ২০ জুলাই রাত ১১ টার সময় এ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়ি দশমিনা উপজেলায় নিয়ে আসা হয় এবং ২১ জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক গ্ররস্থানে দাফন করা হয়।

অপরদিকে জোহর নামাজের পরে উপজেলা পরিষদ মসজিদ জামে মসজিদে গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদের স্মরণে দশমিনা উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের  আহবায়ক কাজী তানভীর হাসান রিডেন,সদস্য সচিব গাজী সালাউদ্দিন,সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজীব, সদস্য সচিব হাসান আহমেদ জিদনী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। 

নিহত শহীদ জিহাদের বাবা নুরুল আমিন মোল্লা বলেন, আমার ছেলের আজ প্রথম মৃত্যুবার্ষিকী । আমার ছেলে সহজ সরল ছিলো। ওকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিলো। গত বছর ১৯ জুলাই বিকেলে শুনতে পাই আমার ছেলে গুলি খায়, সন্ধ্যায় শুনি মারা যায়। আমার ছেলের মারা যাবার কথা শুনে আমার পরিবারের সকল স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আমার ছেলের হত্যাকারিদের ফাসির দাবি করছি। তা হলে মরেও শান্তি পাবো।

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে বলেন, শহীদ জিহাদ আমাদের অনুপ্রেরনা। জুলাইয়ের আন্দোলনে জিহাদের মতো হাজারো ছাত্র জনতাকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আন্দোলনে নিহত সকলের আত্নার মাগফেরাত কামান করছি। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারিদের দ্রুত সময়ের মধ্যে দেশে এনে বিচার প্রক্রিয়া শেষ করার আহবান জানাই।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর