ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেত্রকোনায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

 নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি বাড়ির বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ন’টার দিকে দুর্গাপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মারা যাওয়া স্বামী-স্ত্রী হলেন: দুর্গাপুর সদরের চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিমুদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রিও কাজ করতো। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ শ্বশুর রহিম উদ্দিনের বাড়িতেই থাকতেন। তাদেও দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে। রবিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদেও দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সকাল ন’টার দিকে লাশ দুটি উদ্দার করে।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর আরও নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারের পর লাশ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’ #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর