ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মিরসরাইয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক নিহত


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৬:৫২ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম মুখী লাইনে দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামান হোসেন (৩৪)। সে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো: আইয়ুবের ছেলে। দুর্ঘটনার কারণে সড়কে প্রায় তিন কিলোমিটারে যানজট সৃষ্টি হয়েছে।

 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  একটি খোলা ট্রাক (চট্ট মেট্রো ট, ১১-৪৫১৯) চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলামান সিএনজি পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছন ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে ট্রাকে আটকা পড়ে চালক। স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল  থেকে ট্রাকগুলো উদ্ধার করে থানা নিয়ে আসি এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষন যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর