ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

ভালুকার রমজান ডাক্তার: এক জীবন্ত ইতিহাসের ১৬ তম প্রয়াণ দিবস


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২৬ জুলাই, শুক্রবার। আজকের এই দিনে ভালুকার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অমূল্য নাম-বীর মুক্তিযোদ্ধা ডা. রমজান আলী তরফদারের ১৬তম মৃত্যুবার্ষিকী। ভালুকার জনমানসে ‘রমজান ডাক্তার’ নামটি আজও সমান শ্রদ্ধায় উচ্চারিত হয়। নিঃস্বার্থ সেবা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের অটুট প্রতিচ্ছবি ছিলেন তিনি।

 

রমজান আলী তরফদার শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না। তিনি ছিলেন দরিদ্র মানুষের এক আশ্রয়, এক নির্ভরতার নাম। টাকা না থাকায় কোনো রোগী তাঁর চেম্বার থেকে ফেরত যাননি-এমন নজির ছিল বিরল নয়। তিনি ওষুধ কিনে দিয়েছেন, রোগী নিজ খরচে ঢাকা পাঠিয়েছেন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাও দিয়েছেন। গ্রামের সাধারণ মানুষ বলতেন, “রমজান ডাক্তার মানেই ভরসা।”

 

১৯৭১ সালে দেশের প্রয়োজনে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে গড়ে তুলেছিলেন এক বিপ্লবী চিকিৎসা সেবা কেন্দ্র। জীবন ঝুঁকি নিয়েও মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন নির্ভীকভাবে।

 

ভালুকার প্রতিটি প্রজন্মের হৃদয়ে রমজান ডাক্তার শুধু একজন চিকিৎসক নন, বরং এক জীবন্ত ইতিহাস, এক প্রেরণার উৎস। বর্তমান তরুণ প্রজন্মের জন্য তাঁর জীবন হতে পারে দেশপ্রেম, মানবিকতা ও সমাজসেবার এক দুর্লভ অনুপ্রেরণা।

 

ভালুকার ইতিহাসে ডা. রমজান আলী তরফদার থাকবেন চিরস্মরণীয় এক নাম হিসেবে-ভালোবাসায় মোড়ানো, সম্মানে উচ্চারিত এক গর্বিত পরিচয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর