ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দশমিনায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ২:২২ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এর শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টার দিকে দলটির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দশমিনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ সভাস্থলে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লা, সদস্য আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল বসার,সদস্য হাসনাইন হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় রুহুল আমিন মোল্লা বলেন, আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছরে ৩৩টা মামলা মাথায় নিয়ে ঘরে ঘুমাইতে পারি নাই। আর এখন যারা বিএনপি করে তারা চর-তর দখল করে, চাঁদাবাজি, মহিষ চুরির ভাগ খায় ও গরু চুরির আড্ডায় বসে। এদেরকে প্রতিহত করতে হবে। নইলে এদের জন্য দলের করুন পরিনিতি হতে পারে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর