ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ মিরসরাইয়ে পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বাংলাদেশ কোস্ট গার্ড মীরসরাই ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) আবুল কালাম, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নিজাপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মৎস্য খামারি মো. ইকবাল হোসেন, মো. মোস্তফা, নাহার ফিডের সিনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল অফিসার মো. হাশিম রাব্বি।

 

আলোচনা সভা ও র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষি ও জেলে সম্প্রদায়ের লোকজন অংশ নেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষি ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের মো. মোস্তফা, মো. ইকবাল হোসেন, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের মো. নাজিম উদ্দিন ভূঁঞা, ধুম ইউনিয়নের নাহেরপুর  গ্রামের মো. নুর উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আলোচনা সভায় মৎস্য চাষকে শিল্প হিসেবে ঘোষণা করা, মুহুরী প্রজেক্টের মৎস্য প্রকল্পগুলোকে মৎস্য জোন হিসেবে ঘোষণার দাবী জানান মৎস্য চাষীরা। এসময় নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন বক্তারা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর