ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাইক চালকের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ শে আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেদীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাজিব উপজেলার সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভটর ড্রাইভার।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে খেয়াঘাট  যাচ্ছিলেন রাজিব। কেদীর হাট এলাকায় পৌঁছলে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ পড়লে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক নিজের চলন্ত  মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান তিনি। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.মইনুল ইসলাম মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, প্রাথমিক সুরতহাল করার পর কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর