ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় নৃশংসভাবে মা-মেয়েকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) হত্যা করেছে তাদেরই আত্মীয় সাইফুল ইসলাম (৩৫)। সাইফুল ও আমেনা সম্পর্কের দিক থেকে দাদি-নাতি হন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নিজ কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

পুলিশ সুপার জানান, ২০ থেকে ২১ আগস্ট রাতের কোনো এক সময়ে নিজ বাড়ির শয়নকক্ষে খুন হন আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার। ঘটনার পর নানা সূত্র ধরে তদন্তে নামলে মূল এবং একমাত্র আসামি সাইফুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঘটনার কয়েকদিন আগে হত্যার শিকার আমেনা তার বাড়ির কিছু গাছ বিক্রি করেন। ঘটনার দিন সেই গাছ বিক্রির টাকা চাইতে গিয়ে গালমন্দের শিকার হওয়ায় ক্ষুব্ধ হয়ে সাইফুল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যার রাতে দাদি ও ফুপুর ঘরে ঢুকে সাইফুল প্রথমে ফুপু রাহেনা আক্তারের গলায় কোপ দেয়। পরে একই দা দিয়ে দাদি আমেনা খাতুনকেও হত্যা করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর