ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ গ্রেফতার দুই যুবক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৫৬ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের ধরা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী।

জানা যায়, সরফভাটা সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনায় মামাকে গুলি করেছিলো ভাগিনা পারভেজ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী সিকদারকে অবশেষে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এরআগে গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে ছররা গুলি চালালে মামার শরীরে তিনটা গুলি বিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন তিনি। পারভেজ সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,   হত্যা মামলার আসামি পারভেজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর