ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

তাড়াশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৫৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ইদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার (৬ সে‌প্টেম্বর) সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল। আলোচনা সভায় অংশ নেন অত্র কলেজের উপাধাক্ষ্য শাহাদত হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান। হামদ-নাত পরিবেশনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিচি খাতুন ও হাফসা খাতুন ।

এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব। শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস জামাদার।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর