ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটে দোকান পুড়ে ছাই


তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:১৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশের আরেকটি দোকানেও আগুন ছড়িয়ে পরে। এতে প্রায় ১০ থে‌তে ১২ লক্ষ টাকার ক্ষ‌তি হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অ‌গ্নিকা‌ন্ডের এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজার এলাকার মোঃ মালেকের জুতার দোকান ও মোঃ আবুল হোসেনের পানের দোকানে।

তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠান ২টিতে আগুন লাগতে পারে। তিনি আরো জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায় এতে প্রায় ১০থেকে ১২ লাক্ষ টাকার মত ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর