ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ০


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৩১ পিএম

ক্রীড়া ডেস্ক

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর সুপার ফোরের পথ প্রশস্ত করতে টাইগারদের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।

নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন লঙ্কান পেসাররা! লঙ্কার আগুনে পুড়ে ছাই বাংলাদেশের দুই ওপেনার! ইনিংসের প্রথম ১২ বলের সবকটির ডট! প্রথম ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারার দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় তানজিদ তামিমের। ৬ বল খেলে ডাক খেয়ে ফেরেন তিনি।

 

পরের ওভারে দুশমন্থা চামিরাও দারুণ বোলিং করেছেন। চতুর্থ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।  ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কোনো রান করতে পারেনি বাংলাদেশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর