ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দশমিনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫১ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তাসমিয়া (৭) নামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরহোসনাবাদ এলাকার আনন্দমেলা সিনেমা হলের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর এলাকার হাওলাদার বাড়ির মোঃ বশির হাওলাদারের মেয়ে। তারা পরিবারের সকল সদস্য চর হসনাবাদ এলাকার আনন্দ মেলা সিনেমা হলের  উত্তর পাশে শিশুটির নানা বাড়িতে পরিবারের সকলে বসবাস করতেন।মৃত তাসমিয়া দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,তাসিময়া বেলা বারোটার সময় স্কুল থেকে এসে দুপুর দেরটার দিকে তাদের ঘরের পূর্ব দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে  খেলাধুলা করছিল। হঠাৎ করে পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছিল, তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই এম আলভি শিশু তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।  বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আঃ রাজ্জাক শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


এ সম্পর্কিত আরো খবর