ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছালো রুবিনা আফসানা রিংকির মরদেহ


রাঙ্গামাটির সাজেক ভ্রমণের পথে জীপ দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মৃত্যু

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির (২৩) মরদেহ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে। তিনি রাঙ্গামাটির সাজেক ভ্রমণের পথে জীপ দুর্ঘটনায় নিহত হন। বিকেল ৩টা ১৫ মিনিটে খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাড থেকে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।


মরদেহ পৌঁছে দেওয়ার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় এবং খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কর্মকর্তা উপস্থিত ছিলেন। রুবিনা পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।


সাজেক ভ্রমণে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনার মৃত্যু ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়, পরে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর