ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম . জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হরিণ শিকারে পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার


হরিণ শিকারে পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার

  • আপলোড সময় : রবিবার ০৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০০ পিএম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া এক বাঘকে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। আজ রোববার ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়। পরে বাঘটি খুলনায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া বাঘটি পুরুষ ও পূর্ণবয়স্ক। বাঘের সামনের পা ফাঁদে আটকা থাকায় সেখানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বনবিভাগের ধারণা, বাঘটি ৪-৫ দিন ধরে ফাঁদে আটকা ছিল। শনিবার দুপুরের পর বনবিভাগের কাছে মোংলার শরকির খালের প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘ আটকা পড়ার খবর আসে। এরপর ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল এসে উদ্ধার কাজ শুরু করে। খুলনা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধার কাজে সহযোগিতা করেন।

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটিকে খুলনায় নিয়ে এসে স্যালাইন দেওয়া হচ্ছে। পরবর্তীতে তার চিকিৎসা ও মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, বাঘটিকে দুপুর আড়াইটার দিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর