ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, কূটনৈতিক সমাধানের চেষ্টা


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:০২ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশি ভুক্তভোগীদের উদ্ভূত সমস্যা দূর করতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জোর সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

রবিবার ( সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক নিজস্ব পোস্টে এই সংক্রান্ত সরকারের পদক্ষেপ উদ্যোগ তুলে ধরেন তিনি।

 

প্রতিমন্ত্রী নুরুল হক জানান, সংযুক্ত আরব আমিরাতে একযোগে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল করার খবরটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সম্পর্কিত সকল তথ্য পাওয়ার পর পরই দুই মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, আরব আমিরাতের সাথে বিদ্যমান সুসম্পর্ক দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার পথ ব্যবহার করে ক্ষতিগ্রস্থ বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান রক্ষা তাদের অধিকার সুনিশ্চিত করতে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। হঠাৎ করে এত সংখ্যক বাংলাদেশির ভিসা বাতিলের ফলে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে যে উদ্বেগ অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় সংলাপ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

 

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান সুরক্ষিত রাখতে এবং ভিসা জটিলতা দূর করতে সরকার প্রয়োজনীয় সকল ইতিবাচক আইনি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর