ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বাউফলে দায়িত্বকালীন সময়ে মিটিং করে সমালোচনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৯:১০ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময়েই অফিস স্টাফদের নিয়ে মিটিং করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা ইসলাম জেসমিন। এই মিটিংয়ের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীরা ভোগান্তিতে পড়েছেন।

 

বুধবার (১৮ জুন)সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ডিউটির মাঝামাঝি সময়ে সকল ফ্যামিলি প্ল্যানিং কর্মীদের অফিসে ডেকে এনে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডাঃ জেসমিন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবামূলক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ডাঃ জেসমিনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ যাওয়াতে ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জাকির হোসেন হয়রানি করছে ।এর আগে বুধবার সকাল ১০ টা দিকে জাকির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা: জেসমিন তার সহযোগীরা তাকে হেনস্থা করেন এবং মারধর করার হুমকি দেন। পরবর্তীতে ডাঃ জেসমিন তার সহযোগীরা ডিউটি টাইমে অফিসে ঘন্টা ব্যাপী মিটিং করেন

 

স্বাস্থ্য সহকারী জাকির শামীম অভিযোগ করে বলেন, ডাঃ জেসমিন টাকা পয়সা লুটপাটের করেছেন।তিনি তার সহযোগী ইউনুস খান ভোলান্টিয়ার আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন ।তিনি পেইড পার  ভলান্টিয়ারের জন কর্মচারীকে মাসের বেতন দেয়নি আমরা তার বিচার অপসারণের দাবি জানাই

 

বিষয়ে ডাঃ সানজিদা ইসলাম জেসমিন বলেন ,আমার স্টাফদের সাথে জাকির মারামারি করছে ।এটা শুনে অন্যান্য স্টাফরা আসছে আমার সাথে কথা বলতে ।আমি ইউএনও এবং ওসি কে জানিয়েছি।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রউফ বলেন ,হাতাহাতি কথা শুনেছি কিন্তু সিসিটিতে এমন কিছু দেখা যায়নি।ডাঃ জেসমিন বিষয়ে প্রথমে আমাকে কিছু জানায় নাই ।আমার ঘরের বিষয়ে আমাকে আগে না জানিয়ে ইউএনও ওসিকে ফোন দিয়েছে ডাঃ জেসমিন


এ সম্পর্কিত আরো খবর