ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

যৌথ অভিযানে গ্রেপ্তার ৮

এসআই আলতাফ হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:০৪ পিএম

অনলাইন রিপোর্টার

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলার এজাহারনামীয় আট আসামিকে র‍্যাবের পৃথক অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভারের আমিনবাজার এলাকায় পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা এসআই আলতাফ হোসেনকে হত্যার ঘটনাটি ঘটার পর পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ঘটনার সত্যতা ও জড়িতদের অবস্থান চিহ্নিত করে র‍্যাব-১০ ও র‍্যাব-৪-এর যৌথ ও পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ধারাবাহিকতায় মামলার এজাহারে নাম থাকা প্রধান ৮ আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় র‍্যাবের একাধিক দল।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডটি কোনো পূর্বপরিকল্পিত রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সংঘাত নয়, বরং এটি একটি বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাভার থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের কাজ চলমান রয়েছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে বলে জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর