ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:১৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরজুড়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, একক মাস হিসেবে শুধু আগস্ট মাসেই সর্বোচ্চ ৪৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনেই রেকর্ড ২৪ জনের মৃত্যু ঘটে। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগীদের নিয়ে চলতি বছরজুড়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ৯০৪ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ৪০ হাজার ৭০৯ জন রোগী।


বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫০৭ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন এবং রাজশাহী বিভাগে ৯৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর