ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসংগঠকদের ভূমিকা অনস্বীকার্য: প্রধানমন্ত্রী রুট নিয়ে অসন্তোষ সত্ত্বেও আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৪৫ এএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আন্দোলন শুরু হওয়ার পর পরই সফিপুর, রতনপুর ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে এসে যোগ দেন। পরিস্থিতি দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে ওঠার মুখে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

 

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার সকাল থেকেই শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের নামানো হয়েছে। বিজিবি সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ সংবেদনশীল শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে বিজিবির প্লাটুন সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এ সম্পর্কিত আরো খবর