ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি কুদ্দুস মিয়াকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের পেছনের রেললাইনের ওপর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুদ্দুস মিয়া পেশায় একজন রিকশাচালক। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার পশ্চিমপাড়া এলাকায়, তিনি মৃত মজিদ মিয়ার ছেলে।


মামলার বিবরণী ও গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ঘটনার প্রায় এক মাস আগে কুদ্দুস মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার পাল্লা পুকুর পশ্চিমপাড়ের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত ১ নভেম্বর কুদ্দুস মিয়া তাঁর স্ত্রীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে চরম বাকবিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। সে সময় অভিযুক্ত কুদ্দুস মিয়া তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।


এর ঠিক পরদিন গত ২ নভেম্বর সকালে ভুক্তভোগীর ভাড়া বাসার একটি শিশু কক্ষ থেকে মোবাইল ফোনের শব্দ শুনে এক শিশু এগিয়ে যায় এবং দরজা খোলা পেয়ে ভেতরে উঁকি দেয়। এ সময় ওই নারীকে রক্তাক্ত ও নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।


এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নারীর পুত্রবধূ রেহেনা আক্তার (১৯) বাদী হয়ে কুদ্দুস মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১২, তারিখ: ৫ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এই মামলা রুজু করা হয়।


চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে আশুগঞ্জের চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে কুদ্দুস মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত কুদ্দুস মিয়াকে সংশ্লিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


এ সম্পর্কিত আরো খবর