ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

তাড়াশে শতাধিক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ডানা ইলেক্ট্রনিক্স’


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ডানা ইলেকট্রনিক্স। ঈদ সামগ্রী হিসাবে ছিল, চাল, ডাল, তেল, খেজুর, চিনি এবং লাচ্ছা সমন্বয়ে বিশেষ প্যাকেট।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে তাড়াশ উপজেলার দিঘীসগুনা এম, এ, আর, নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে ডানা ইলেকট্রনিক্সের মালিক ও উপজেলা রিপোর্টার্স ইউনিট এর সভাপতি মির্জা ফারুক আহমেদ শতা‌ধিক দুস্থ প‌রিবা‌রের মা‌ঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, দিঘীসদগুনা এম,এ, আর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ (বকুল), উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, জহুরুল ইসলাম, মির্জা রাকিবুল ইসলাম (শরিফ) ও ইউনুস আলী। 

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হচ্ছিল। এই সহায়তা তাদের ইদের আনন্দের স্বস্তি এনে দিবে।’

ডানা ইলেকট্রনিক্সের মালিক মির্জা ফারুক আহমেদ জানান, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। ‌তি‌নি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর