ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) জামালপুর সদর উপজেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং সাযযাদ আনসারী প্রমুখ। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এদিন শরিফপুর উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গন এবং জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহের শনিবার এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি পালন করলেই চলবে না। প্রতিটি অফিস প্রধানকে তার নিজ নিজ দপ্তরের কক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং নিজের বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। নিজেদের সুস্থ রাখতে এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর