ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে যানজটমুক্ত করিমগঞ্জ বাজার


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নির্দেশনায় বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, করিমগঞ্জ বাজার বনিক সমিতির সহযোগিতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অবৈধ পার্কিং, সড়ক দখল করে রাখা দোকানপাট এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বিষয়গুলোর প্রতিও নজরদারি বাড়ানো হয়েছে।


এ উদ্যোগের ফলে করিমগঞ্জ বাজার এলাকায় যানজট অনেকটাই কমে এসেছে। এতে করে পথচারী, ক্রেতা ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে এবং বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতাদের চাপ বাড়ছে। তাই জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন কবিরসহ করিমগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মচারীবৃন্দ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর