ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নড়াইলের ব্রাহ্মণডাঙ্গা কুন্ডুপাড়ায় ২৬তম ২৪ প্রহার ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে


  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪২ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা কুন্ডুপাড়ায় তিন দিনব্যাপী ২৬তম ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী (৭, ৮ ও ৯ এপ্রিল) মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও মহানামযজ্ঞ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন থাকবে।

স্থানীয় ভক্তবৃন্দ ও সুধীজনরা জানান, মহানামযজ্ঞ অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে আয়োজক কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

এ মহানামযজ্ঞ অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করবেন, বরগুনার শ্রী চৈতন্য সুন্দর সম্প্রদায় মাষ্টার বাদল মজুমদার, মাদারীপুরের রঘুনাথ জিউ সম্প্রদায় মাষ্টার নিহার, খুলনার ডুমুড়িয়ার রাই বিনোদিনী সম্প্রদায় মাষ্টার মাম্পী, মাদারীপুরের শ্রীমন মহাপ্রভু সম্প্রদায় মাষ্টার স্বপন বড়াল, খুলনার ডুমুড়িয়ার ভুবেন মহিনী সম্প্রদায় মাষ্টার উন্নতি মন্ডল, গোপালগঞ্জ এর শান্তিমাতা সম্প্রদায় মাষ্টার কমলা বালা।

আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষকে মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর