ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

নড়াইলে মাঠ দিবস' অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে  'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৮ এপ্রিল) দুপুরে  ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​নলদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের  উপ-পরিচালক মোঃ আরিফুর রহমান বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।"

​বায়ার ক্রপ সায়েন্স-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ হাবিবুর বাসার,  মাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৮৪৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান-১ জাতের ফলন প্রদর্শনী করা হয়। স্থানীয় কৃষক অসিত বকশী এবং বাপ্পি বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য কৃষকরা এই ধানের ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

​

বিশেষজ্ঞরা জানান, এই ধানগুলোর চাল চিকন ও সুস্বাদু এবং ঝড়-বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। ফলে লোহাগড়ার কৃষকদের মাঝে এই হাইব্রিড জাতগুলো চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর