ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

লাকসামে ২ লাখ ২৬ হাজার টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

মোহাম্মদ বাকী অনিক , কুমিল্লা প্রতিনিধি।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              লাকসামে একটি বাসা থেকে নগদ ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাসুদ রানা। তাঁর বিরুদ্ধে এর আগে চুরির আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার উত্তর লাকসাম হাউজিং এলাকার বাসিন্দা ও সালেহা টাইলস-স্যানিটারি ব্যবসায়ী মো. আবদুল্লাহ আল মামুন গত ৯ জুন রাতে ব্যবসার বিক্রয়লব্ধ ২ লাখ ২৮ হাজার টাকা বাসার স্টিলের আলমারিতে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। পরে সেখানে রাখা টাকার মধ্যে মাত্র ১ হাজার ৫০০ টাকা পড়ে থাকতে দেখা যায়। বাকি ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লাকসাম থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে শনাক্ত করা হয়। পরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুল লাইলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া টাকার মধ্যে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুল লাইলী বলেন, চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর