ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৯:১৯ পিএম

সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় ঘরের পেঁয়াজ সংরক্ষণের মাচা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে সামিউল আলম (১০) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী গ্রামে নিজ বসতঘরে পেঁয়াজের মাচায় ওঠার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল আলম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় জিনিয়াস জো ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, সকালে ঘরে রক্ষিত পেঁয়াজের অবস্থা পরীক্ষা করতে মাচার ওপর ওঠে সামিউল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে নিচে পড়ে মারাত্মক আহত হয়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অস্মিতা দাস জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।


এ সম্পর্কিত আরো খবর