ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১০:৪৪ এএম

অসাধু ব্যবসায়ী ও অহেতুক পণ্য মজুদদারদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন”। শনিবার (৮ আগস্ট) সকালে নিজ জেলা ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহ্যবাহী পাট ও পেঁয়াজের হাট সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।

আইনমন্ত্রী বলেন, সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ও কাঙ্ক্ষিত মূল্য পান, সেই লক্ষ্যে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। পরিদর্শনকালে তিনি স্বয়ং হাটের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও ভোগান্তির কথা শোনেন। ওই স্থানেই তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন তিনি।

কৃষকের স্বার্থ রক্ষায় কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি মন্ত্রী নিশ্চিত করেন যে অসাধু চক্রের কারণে কোনো সাধারণ কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন। উক্ত বাজার পরিদর্শন ও মতবিনিময়কালে শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর