ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানো ৮৭ বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও আটুলিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম গাজী ও রফিকুল ইসলাম উভয়েই চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এর মধ্যে রফিকুল ইসলাম ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সুযোগে ৮৭ জন বন্দি পালিয়ে যান। পালিয়ে তারা নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর বিভিন্ন সময়ে ৪৬ জন গ্রেপ্তার হলেও মোজাম ও রফিকুলসহ ৪১ জন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি পলাতক আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর