ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা বিমান চলাচলে মহাবিপর্যয়, এআই-সাইবার হামলা নিয়ে ট্রাম্পের বক্তব্য আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২,২১৬ টাকা

সাতক্ষীরায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিলে কৃষিকাজ করার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ধুমঘাট গ্রামের একটি জমিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ধুমঘাট এলাকারই স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা নিজের জমিতে চাষাবাদ ও কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে যান লুৎফর রহমান। কাজ করার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর