ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সন্ত্রাস দমনে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা নস্যাৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ টিম এই সমন্বিত তল্লাশি অভিযান পরিচালনা করছে।


পাহাড়ঘেরা জঙ্গল সলিমপুর এলাকাটি বেশ কিছু দিন ধরে অপরাধী চক্রের আস্তানা ও অবৈধ দখলের কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনার শীর্ষে ছিল। সাম্প্রতিক সময়ে এই এলাকায় পুনরায় সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা ও আইনবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধির সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই এই বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানের অংশ হিসেবে এলাকার সব কটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত পয়েন্ট পুরোপুরি অবরুদ্ধ করে ভেতরে প্রতিটি সম্ভাব্য গোপন আস্তানায় তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে।


অভিযান চলাকালে অস্থিতিশীল পরিস্থিতি বা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে যৌথ বাহিনী। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রয়োজনে আধুনিক নজরদারি প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জঙ্গল সলিমপুর থেকে অপরাধীদের সমূলে উৎখাত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং স্থানীয় বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর