ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৩৬ পিএম

গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর রাফিসকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত রাফিস আহমেদের গ্রামের বাড়ি খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম গাজী। তিনি পরিবার নিয়ে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বসবাস করে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।


নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকার রাস্তার পাশে একটি দোকানে ঝালমুড়ি খাওয়ার সময় পাশের এক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন পথচারীর বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি মীমাংসা করতে রাফিস এগিয়ে গেলে অভিযুক্ত বিক্রেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রাফিসের পেটের ডান পাশে গভীর জখম হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। নিহতের স্বজনদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর