ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক, জরিমানা ৩৮ হাজার


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:০২ পিএম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার পরিচালিত এ অভিযানে খাদ্যপণ্য, ঔষধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মান ও মূল্য তদারকি করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাটবোয়ালিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের মেয়াদ, মান, মূল্য এবং প্রয়োজনীয় সনদপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়ে মো. বাবুল বিশ্বাসের ‘বিশ্বাস বীজ ভান্ডার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টিজাতীয় পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মো. জিয়া উদ্দিনের ‘জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার টাকা এবং মো. সাহিবুল ইসলামের ‘সিরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজারে পণ্যের মান, মূল্য ও মেয়াদ তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর