ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

রায়পুরে চুরির সন্দেহে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, ভিডিও ভাইরাল


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে চুরির সন্দেহে শান্ত মজুমদার (১৭) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ১ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


নির্যাতনের শিকার শান্ত মজুমদার উপজেলার চরআবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হায়দরগঞ্জ বাজারের পাশের কেওড়াডুগি এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ তুলে শান্ত মজুমদারকে তার ভাই অন্তর মজুমদারসহ এলাকার কয়েকজন বখাটে যুবক আটক করে। এরপর তার হাত-পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, হাত বাঁধা অবস্থায় এক কিশোরকে কয়েকজন মিলে নির্যাতন করছে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এ বিষয়ে বলেন, প্রকাশ্যে এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে একজন কিশোরকে নির্যাতন করা অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়।


এদিকে ঘটনার ভুক্তভোগী কিশোর শান্ত মজুমদার দাবি করেছে, সে কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত নয়। বিনা অপরাধে এবং কেবল সন্দেহের বশে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চোরাই মাল উদ্ধার করা যায়নি।


খবর পেয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চরআবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুই তরুণকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।


এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, হাত বেঁধে কিশোরকে মারধরের ভিডিওটি তাদের নজরে এসেছে। এলাকায় চুরির ঘটনার সন্দেহে তার ভাইসহ স্থানীয় যুবকরা শান্তকে মারধর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর