ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের মামলা: মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক অবুঝ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তা নাকচ করে দেন। আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী জামিন নামঞ্জুরের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসার নিচতলার সিঁড়িতে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন শিক্ষক মোসলেম উদ্দিন। এই পৈশাচিক ঘটনার পর তীব্র আতঙ্কে শিশুটি আর মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। তার আচরণের এই আকস্মিক পরিবর্তনে পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে ভয়ে কিছু বলতে চায়নি। পরবর্তীতে মা-বাবার ক্রমাগত জিজ্ঞাসাবাদ ও আশ্বাসে একপর্যায়ে শিশুটি তার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার বিস্তারিত খুলে বলে।

সন্তানের মুখে এই ঘটনা শুনে গত ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা সরাসরি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের মুখোমুখি হন এবং ঘটনার জবাব চান। এ সময় বিষয়টি চারদিকে জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।



এ সম্পর্কিত আরো খবর