ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

বাঁশখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


বাঁশখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ । ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১:৫২ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৬জন প্রান্তিক জেলেদের মাঝে এসব গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় বাছুর বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন বলেন, ‘২০২৪-২৫ অর্থ-বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত ১৬জন সুফলভোগী প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আগামীতেও পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হবে।'#


এ সম্পর্কিত আরো খবর