ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ১২:৩৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ডাব মার্কার নির্বাচনী এজেন্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর দাবি, ডাব মার্কার এজেন্ট পরিচয়ে মূলত জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফয়সল আমীন বলেন, "ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে। জামায়াতের কর্মীরা ডাব মার্কার কাগজপত্র নিয়ে কৌশলে কেন্দ্রগুলোতে ঢুকে পড়েছে।"

এর আগে সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে এই বিএনপি প্রার্থী বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা অস্বীকার করে তিনি প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন নিবন্ধিত ভোটার রয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর