ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

গাজীপুরে ৩৭ নম্বর ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিক্ষক মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক এবং সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরীর তারগাছ চান্দরা এলাকার চেয়ারম্যান প্লাজায় সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের নিজস্ব কার্যালয়ে এ যৌথ সংবর্ধনা ও মিলনমেলার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ৩৭ নম্বর ওয়ার্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ। পুরো আয়োজনটির দক্ষ ও সাবলীল সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক এবং নতুন কুঁড়ি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক এম এ রহমান মল্লিক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহীম আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও মুনলাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও চাঁন মিয়া প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ফায়জুর রহমান ফিরোজ এবং আদর্শ নগর স্কুলের পরিচালক বাসেত তালুকদার।


এছাড়াও মিলনমেলায় অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, অর্থ সম্পাদক মহিত ফরহাদ, মো. শাহাউল ইসলাম শাওন, আয়াত আলী, দিদারুল ইসলাম, মো. রাসেল ইসলাম, এইচ এম ইয়াকুব ও ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।


প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান আসাদ বলেন, নতুন বছরের শুরুতেই কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য শতভাগ সরকারি পাঠ্যবই প্রাপ্তি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর ন্যায়সংগত স্বার্থ রক্ষায় সংগঠনকে আগামী দিনে আরও সোচ্চার ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


বক্তব্যের একপর্যায়ে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা পুনর্ব্যক্ত করে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন আসাদুজ্জামান আসাদ। তিনি উল্লেখ করেন, তাঁদের পরিবার দীর্ঘ কয়েক যুগ ধরে এলাকার জনসাধারণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছে এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।


নিজের রাজনৈতিক অবস্থান ও মানসিকতা তুলে ধরে আসাদ অত্যন্ত বিনয়ের সাথে বলেন, "নির্বাচন সামনে রেখে অনেকেই প্রার্থী হয়েছেন। আমি যদি কোনো অন্যায় করে থাকি কিংবা আমার চেয়ে যোগ্য কোনো প্রার্থী থাকে, তবে আপনারা তাঁর পক্ষে কাজ করবেন—এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তবে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে নিজেকে শুধরে নিতে পারি।"


তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন, "আমাদের একটি নিজস্ব বিশাল ভোটব্যাংক ও গণভিত্তি রয়েছে। মহান আল্লাহর রহমত এবং শিক্ষক সমাজসহ সবার আন্তরিক ভালোবাসা থাকলে আগামী নির্বাচনে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত বিজয়ে পৌঁছাতে পারব।" পরিশেষে, শিক্ষকদের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাবনা ত্বরান্বিত করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।



এ সম্পর্কিত আরো খবর