ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ শোভাযাত্রা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৪৬ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাগেরহাট সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে স্বাগত জানিয়ে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য ও বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সকালে হযরত খানজাহান আলী (রহ.) মাজার এলাকা থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের পুরো সময়জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।


আনন্দ মিছিলে জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক প্রমুখ।


এছাড়াও বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীমউদ্দীন এবং সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশ নেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বাগেরহাটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও বাড়তি আনন্দের জোয়ার বইছে।


এ সম্পর্কিত আরো খবর